অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ঠিক নয় : জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ফেয়ার (ঠিক) নয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথের পর এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, সরকার দেশ ও জনগণের স্বার্থের পক্ষে উদ্যোগ নিলে তাদের সহযোগিতা পাবে। জনস্বার্থের বিরুদ্ধে গেলে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলবেন তারা।
তিনি বলেন, ‘আমরা জুলাই শহিদদের শ্রদ্ধা জানাতে পারি নাই। সরকারি দল হতে পারি নাই আফসোস নাই। ফলাফল প্রকাশের সাথে সাথে নির্বাচনের উৎসব মিলিয়ে গেছে। দেশের মানুষ পরিপূর্ণভাবে তাদের আমানত পূরণ করতে পারিনি। গভীর রাতে শপথের চিঠি দিয়েছে। এটা অস্বস্তিকর’।
তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া জন আকাঙ্ক্ষার বিপরীত। এটা সংস্কারের বিরোধী। বিএনপি জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। জুলাইকে অসম্মান করে সংসদ গৌরবের আসনে বসতে পারে না।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের রাত থেকে বিভিন্ন এলাকায় আমাদেরকে ভোট দেয়ার কারণে নারী- পুরুষের ওপর হামলা হচ্ছে। তিনি এটা বন্ধের দাবি জানাচ্ছেন।
আই/এ