প্রতিবেশীর টয়লেটের সেপটিক ট্যাংকে মিলেছে শিশুর মৃতদেহ
কুমিল্লার চৌদ্দগ্রামে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর সুমাইয়া তাবাসসুম নামে ৪ বছর বয়সি এক শিশুর মৃতদেহ পাওয়া গেছে। নিহত শিশুটি বসন্তপুর গ্রামের প্রবাসী ছালে আহমেদের দ্বিতীয় মেয়ে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, ওইদিন বিকেল ৫টা থেকে সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৮টার পর পাশের বাড়ির আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, সুমাইয়া তাবাসসুমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, নিহত শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে সে ঘুরতে গিয়ে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে যায়। এই নিয়ে তাদের কোনো অভিযোগ নেই।
এসি//