দেশজুড়ে

জামায়াত প্রার্থীর বাড়িতে বিএনপির বিজয়ী প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসনে জামায়াতের পরাজিত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নে জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল কালামের বাসায় যান তিনি।

এ সময় তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং একে অপরকে মিষ্টিমুখ করান।

রাজশাহী-৩ আসনে রাজনৈতিক সম্প্রীতির বিষয়ে কথা বলেন। সেই সাথে জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নে একে অপরকে সহযোগিতা করার আশ্বাস জানান তারা

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন