বাংলাদেশি জনগণকে জাতিসংঘের অভিনন্দন
জাতিসংঘ বাংলাদেশের জনগণকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে সংস্থাটি আগামী দিনের বাংলাদেশে উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাসও দিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক্রিয়ায় শুক্রবার (১৩ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান।
এছাড়া, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দেশ ও রাষ্ট্রনেতারা সন্তোষ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক মহল নিরঙ্কুশ জয়লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান-কেও অভিনন্দন জানিয়েছে।
এসি//