রাজনীতি

বিকেলে তারেক রহমানের নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর বলরুমে বিকেল ৩টায় নির্বাচনোত্তর এই সংবাদ সম্মেলন শুরু হবে। সেখানে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে দলটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল বিশ্লেষণ, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতির রূপরেখা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরবেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন