রাজধানী

প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে নিরাপত্তা জোরদার

ফাইল ছবি

রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর প্রথম আলো ও ডেইলি স্টার ভবন দুটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। পত্রিকা দুটির সাংবাদিকদের হোম অফিস করারও পরামর্শ দেয়া হইছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে পত্রিকা দুটির কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  শাহবাগ ও বাংলামোটর এলাকায় সংঘর্ষের জেরে সতর্কতার অংশ হিসেবে এখানে পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে অবস্থান করছেন।

 হামলার আশঙ্কা প্রসঙ্গে এ পুলিশ কর্মকর্তা বলেন,  ঠিক এমনটি নয়। শাহবা‌গের দি‌কে ঝামেলা হচ্ছে, যদি আবার এদিকে আসে। সেজন্য আমরা অবস্থান নিয়েছি।

ডেইলি স্টারের এক সংবাদকর্মী জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পুলিশের পক্ষ থেকে তাদের কর্মীদের হোম অফিসকরার পরামর্শ দেওয়া হয়েছে।

গত বছরের ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের তৎকালীন আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এ ঘটনার প্রেক্ষিতে আর পত্রিকা দুটির অফিসের সামনে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন