রাজধানী

শাহবাগে আবারও পুলিশ-ইনকিলাব মঞ্চের সংঘর্ষ

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেয়া ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ।  আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ,  টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্র নেতা ও ঢাকা ১৮ আসনে সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন রনিসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, বিকেলে পুলিশের ধাওয়া খেয়ে সন্ধ্যায় আন্দোলনরতরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পরে রাত সাড়ে ৭টার দিকে তাদের একটি দল আবারও যমুনা অভিমুখে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে টিএসসি ও কাঁটাবনের দিকে চলে যায়। বর্তমানে শাহবাগ ও এর আশপাশের এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন