আইন-বিচার

প্রার্থীতা ফিরে পেলেন বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী

চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। ফলে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আইনজীবী মো. মজিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংকের করা আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। ঋণখেলাপির অভিযোগ থাকলেও নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাংকটি হাইকোর্টে রিট করলে তা খারিজ হয়। পরে আপিল বিভাগেও আবেদন করা হয়। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখে।

এর আগে, চট্টগ্রাম-2 (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করে এবং তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন গেল ১৮ জানুয়ারি আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করেছিল। জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেন। পরে সারোয়ার আলমগীর উচ্চ আদালতে গেলে তার পক্ষে আদেশ আসে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন