অর্থনীতি

ফের দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। এ প্রেক্ষিতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বাজুস। স্বর্ণের নতুন দাম আজ সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের এ দামের সঙ্গে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ট্যাক্স এবং বাজুস কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।

এর আগে সর্বশেষ গতকাল সোমবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছিল বাজুস। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন