রাজনীতি

হাসপাতালে ড. কামাল হোসেন

বাংলাদেশের সংবিধান প্রণেতা এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

এতে বলা হয়, গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগদানের সময় কামাল হোসেনের নাম অতিথিদের তালিকায় ছিল না। সেই কারণে এসএসএফ ভিআইপি রুট দিয়ে তার গাড়ি প্রবেশ করতে দেয়নি। সেজন্য তাকে হুইলচেয়ারে বসে বিশাল জনতার মধ্য দিয়ে দীর্ঘ পথ যেতে বাধ্য করা হয়। এই ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন