আন্তর্জাতিক

২ সপ্তাহ পর চালু হচ্ছে রিয়াদ বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

হুথি বিদ্রোহীদের হামলায় বন্ধ হয়ে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য আবারও খুলেছে সৌদি আরবের প্রধান বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর।

রোববার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে বিমানবন্দরের এক ও দুই নম্বর টার্মিনালে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এর আগে গেল সপ্তাহে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়েছিল।

তবে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরুর মধ্যেও রিয়াদে করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখার দাবি করেছে হুথিরা।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, রিয়াদ বিমানবন্দর এখনো নিরাপদ নয়। তিনি আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় সব বিমান সংস্থা এবং বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের এটি ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছেন।

ইয়াহিয়া সারির দাবি, বিমানবন্দরটি হুথি বাহিনীর সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে। এ কারণে এটি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হুথি #হুথি বিদ্রোহী #আন্তর্জাতিক ফ্লাইট #সৌদি আরব #কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর