পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের পর মসজিদটির খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার খুতবা দেওয়া ও নামাজ পরিচালনার পরপরই তাকে আটক করা হয়।
জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম শাখার বরাতে এ খবর জানিয়েছে ফিলিস্তিনের বার্তাসংস্থা ওয়াফা।
প্রতিবেদন অনুযায়ী, নামাজ শেষ হওয়ার পর ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ফেলেন। পরে তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যান তারা।
তবে কী কারণে কিংবা কোন অভিযোগে আল-আকসা মসজিদের এই খতিবকে আটক করা হয়েছে, সে বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
দীর্ঘদিন ধরেই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধ, কড়াকড়ি ও আটকের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।
শেখ খালেদ আবু জুমআকে আটকের ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
এসি//