রাজনীতি

সরকারের যোগ্যতা নেই বিরোধীদলের সহযোগিতা গ্রহণের : জামায়াত আমির

জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পতিত স্বৈচারের দেখানো পথেই হাঁটছে বিএনপি। জুলাই সনদ আর গণভোটের গণরায় বিরোধী দল বাস্তবায়ন করেই ছাড়বে। জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রামের মধ্য দিয়ে নব্য ফ্যাসিবাদের পতন ঘটানো হবে। এই সরকারের যোগ্যতা নেই, বিরোধীদলের সহযোগিতা গ্রহণের।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা বিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এবি পার্টি আয়োজিত জুলাই সনদ স্বাক্ষরের বছর পূর্তি উপলক্ষে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন,  “দুইটা ভোটের মূল্যায়ন যদি বিএনপি করত, আমাদের এক সেকেন্ডের জন্যও পার্লামেন্টের বাইরে আন্দোলন করতে হতো না। তারাই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছেন।”

তিনি বলেন,  “ছাত্ররা যে কারণে রাস্তায় প্রথমে নেমে এসেছিল, এটা তাদের মেধার অধিকার আদায় করে নেওয়ার দাবি; ‘যে মেধার ভিত্তিতে আমার যোগ্য স্থান চাই আমার রাষ্ট্রে, আমি রাষ্ট্রকে সেবা দিতে চাই।’ আর এটি হয়ে থাকে পিএসসির মাধ্যমে, একটার পর একটা প্রতিষ্ঠান ধ্বংস করার পর এখন পিএসসির উপরও হাত পড়েছে।”

তার অভিযোগ, “কোনো একজন মন্ত্রী ডেকে নিয়ে চায়ের টেবিলে এখন নাকি পিএসসির মেম্বারদেরকে বলছেন, ‘বুঝেন তো এখন রাজনৈতিক সরকার, আর সরকারের ডিজায়ার আপনি যেন চলে যান। আমি এই কথাটা বলতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি বাধ্য হচ্ছি। আমাকে বলা হয়েছে এটা আপনাকে জানানোর জন্য।’”

তিনি আরও বলেন, “পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। কোনো মন্ত্রীর এটা পারিবারিক ব্যবসা নয়। কোনো মন্ত্রীর কোনো অধিকার নাই, পিএসপির কোনো মেম্বারকে এ কথা বলার।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াত আমির