সৌদি আরবের নজরান অঞ্চলে অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার হুথিদের দাবি নিয়ে কটাক্ষ করেছে ইয়েমেনে হুথিবিরোধী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
রোববার (১৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাপাচি হেলিকপ্টারের একটি ছবি প্রকাশ করেন। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘এটি শিগগিরই অভিযানে নামবে। দেখতে কেমন, মনে রাখুন, যাতে ভুলে না যান।’
এর আগে নজরান অঞ্চলে জোটের একটি এএইচ-৬আই গোয়েন্দা হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হওয়ার কথা জানিয়েছিলেন আল-মালিকি। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হন।
হুতিরা অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানানোর পর সৌদি জোটের মুখপাত্রের এ বক্তব্য সামনে আসে। তবে হুথিদের দাবির পক্ষে বিস্তারিত কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এমএ//