জাতীয়

এবার বাড়ল লঞ্চের ভাড়া

ছবি: সংগৃহীত ফাইল ছবি

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের বিভিন্ন গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হচ্ছে। যাত্রীবাহী বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে নৌপথের ভাড়া বাড়ানোর বিষয়টি জানান নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে লঞ্চের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

এর আগে মঙ্গলবার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সা।

তবে দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাস মালিকদের সংগঠনগুলো।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জ্বালানি তেল #লঞ্চ #লঞ্চ ভাড়া