দেশজুড়ে

সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ,আহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি চালিত অটোরিকশার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ২ আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চালকসহ ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি কালিয়াকৈর আসছিল। এসময় কাঞ্চনপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে।

স্থানীয়রা সিএনজিতে থাকা ২ যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এছাড়াও তিনজনকে আহতাবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #সিএনজি #কাভার্ড #সংঘর্ষ