আন্তর্জাতিক

ইরানের চাবাহার ও কোনারক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের চাবাহার ও কোনারকে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  হামলা চালানোর কথা স্বিকার করেচেহ যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১ সেপ্টম্বর) রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের বার্তা সংস্থা ইরনা (IRNA)-র প্রতিবেদন অনুযায়ী, সিস্তান ও বালুচিস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক ডেপুটি গভর্নর জানিয়েছেন যে, চাবাহার ও কোনারক কাউন্টিতে চারটি প্রজেক্টাইল আঘাত করেছে।

ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে যে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কোনারকেও বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে।

ইরানের তাসনিম বার্তা সংস্থাও ওই এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে এবং জানিয়েছে যে, কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের ওপর হামলা অব্যাহত রেখেছে।

যুক্তরাষ্ট্রের মেরিন কোরের সাবেক কর্মকর্তা ড্যান গ্রেজিয়ার আল-জাজিরাকে বলেছেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানের কিছু পদক্ষেপের জবাবেই যুক্তরাষ্ট্রের এই সাম্প্রতিক হামলাগুলো চালানো হয়ে থাকতে পারে। কারণ হামলাগুলো হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই চালানো হয়েছে।

তিনি বলেন, "এগুলোকে অপেক্ষাকৃত কম মাত্রার হামলা বলেই মনে হচ্ছে, যা সম্ভবত উভয় পক্ষ পুনরায় আলোচনার টেবিলে না ফেরা পর্যন্ত চাপ বজায় রাখা এবং নিজেদের দরকষাকষির অবস্থান শক্তিশালী করার উদ্দেশ্যে চালানো হয়েছে।"

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান