জাতীয়

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থীকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করতেই এই উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। এই শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ যেন আরও বেড়ে যায়। তারা যেন লেখাপড়া ঠিকমতো করে। সেজন্যই তিনি এ চিন্তা করেছেন।

তিনি আরও বলেন, দেশের প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিটি শ্রেণিতে মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করার জন্য তাদের পিংক সাইকেলদেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্যাব #প্রধানমন্ত্রী