জাতীয়

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়

বায়ান্ন প্রধান

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধান পরাগ জৈন ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন।

রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দলের ঢাকা সফর। সফরকালে তারা রাজধানীর একটি হোটেলে অবস্থান করবেন।

তবে পরাগ জৈনের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলের এই সফর নিয়ে বাংলাদেশ কিংবা ভারত—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

পরাগ জৈন বর্তমানে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’-এর সচিবের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ভারতের বিশেষ সুরক্ষা দলের বিশেষ সচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন।

ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

ঢাকায় আসার আগে ‘র’-এর প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #ভারত #পরাগ জৈন