মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কর্মকর্তা এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
ফলাফল প্রস্তুতের বিষয়ে মন্ত্রী জানান, “সব শিক্ষা বোর্ডের উত্তরপত্র আমরা র্যান্ডমভাবে যাচাই করে দেখব, কোথাও কোনো পরীক্ষক নম্বর প্রদানে অসংগতি করেছেন কি না। মূল্যায়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা হবে। ”
উল্লেখ্য, গত ২১ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়, এবং শেষ হয় ২০ মে। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত চলে ব্যাবহারিক পরীক্ষা।
পি/ডি