রাজনীতি

সংসদে সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সকল সংসদ সদস্য (এমপি) থেকে শুরু করে সংসদ সচিবালয়ের সকল শ্রেণির কর্মকর্তা ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সারপ্রাইজ গিফট হিসেবে ১০ কেজি করে আম উপহার দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সোমবার (২২ জুন) জাতীয় সংসদ ভবনে অধিবেশন চলাকালে এ আম কারও ডেস্কে কিংবা কারও হাতে তুলে দেয়া হয়।

সংসদ সচিবালয়ের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পাঠানো এই সুদৃশ্য প্যাকেটে ছিল মৌসুমি সুস্বাদু ফল । অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদের প্রতিটি দফতরে গিয়ে এই উপহার পৌঁছে দেন।

সংসদ সচিবালয়ের একজন অফিস সহায়ক জানান, তারা তো ছোট চাকরি করেন, বড় বড় নেতাদের উপহার শুধু দূর থেকেই এতদিন দেখে এসেছেনআজ বিরোধীদলীয় নেতা নিজে তাদের কথা মনে করে ১০ কেজির এই উপহার পাঠিয়েছেন, এটা তাদের জন্য অনেক বড় সম্মানের।

আই/এ