রাজধানীর মিরপুরে ইট ছুড়ে মোটরসাইকেল আরোহীকে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।
শুক্রবার (১২ জুন) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, মিরপুরে মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে ইট নিক্ষেপের ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওটির রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার বিস্তারিত জানাতে শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
এমএ//