প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, নির্বাচনসংক্রান্ত শর্তাবলি পূরণ করলে ব্যক্তি হিসেবে যে কেউ আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন; এ বিষয়ে সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ বললেন, একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগের হয়ে থাকে তবে সমস্যা নেই। স্থানীয় নির্বাচন নির্দলীয়। তবে কেউ দলের কথা বলতে পারবেন না। একজন নির্দলীয় ব্যক্তি এলেন, কিন্তু প্রচারে আওয়ামী লীগ বা তাঁদের যা যা বলার সেটা বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি, তাঁর যে শর্ত আছে নির্বাচনটি করার জন্য, সেটা যদি পূরণ করতে পারেন। তাহলে তিনি নির্বাচন করতে পারেন।
আওয়ামী লীগের দলীয় পধদারি ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচি নিষিদ্ধ আছে কিন্তু সংগঠন নিষিদ্ধ নেই। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদপদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ, যদি নির্বাচনের যে শর্তাবলি আছে, সেটা যদি পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন, সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।
আই/এ