দেশজুড়ে

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। নির্ধারিত সময়ে পাঁচজন চিকিৎসককে অনুপস্থিত থাকায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ওই চিকিৎসকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে পূর্ব ঘোষণা ছাড়াই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান কুমিল্লা৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

জানা গেছে, প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থান করে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনিএ সময় ২৬ জন চিকিৎসকের মধ্যে ৫ জনকে কর্মস্থলে অনুপস্থিত পান সংসদ সদস্য। এতে ক্ষোভ প্রকাশ করে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন

অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসক হলেন, চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম (শুভ), শামীম কাউছার, শিমুল রানী দত্ত, কনসালট্যান্ট শরীফ উদ্দিন আহমেদ ও মেডিসিন কনসালট্যান্ট কাজী আয়শা সিদ্দিকা।

হাসপাতালে  চিকিৎসকদের কর্মস্থলের বাইরে অবস্থান করা, আবার উপস্থিত থাকলেও কর্মঘণ্টা না মানার অভিযোগ দীর্ঘদিনের। পরিদর্শনের সময় এমন চিত্র দেখে সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশনা দিয়েছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #হাসনাত আবদুল্লাহ