জাতীয়

আজ বিক্রি হবে ২ জুনের টিকিট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।  ছুটি শেষে কর্মক্ষেত্রে মানুষের ফেরার সুবির্ধাথে শনিবার (২৩ মে) দেওয়া হবে আগামী ২ জুনের টিকিট।  

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।  সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে ও ১ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২২ মে। এ ছাড়া ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের এই বিশেষ অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত দেয়া বা রিফান্ড করা যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। তবে একের অধিক টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #টিকিট