রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন।
সোমবার (১৮ মে) সকালে তিনি দেশে পৌঁছান বলে বঙ্গভবনের প্রেস উইং নিশ্চিত করেছে।
গত ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে তিনি লন্ডনে যান। সেখানে পরীক্ষার সময় তার হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়ে। পরে ১২ মে জরুরি ভিত্তিতে তার এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়।
চিকিৎসাটি যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে সম্পন্ন হয়। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম ও চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তিনি এবার যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতালে যান।
এসি//