আন্তর্জাতিক

মানবপাচারের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

অবৈধভাবে মানবপাচারের দায়ে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’ বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটিশ সরকার। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের মালিকের যুক্তরাজ্যে থাকা যাবতীয় সম্পদ জব্দের নির্দেশ দেয়া হয়েছে। 

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে তাদের ভয়াবহ শোষণের তোপে ঠেলে দিয়েছে। যুক্তরাজ্যের ‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচার নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫’ এর অধীনে এই ব্যবস্থা নেয়া হয়েছে। 

তদন্তে জানা গেছে, ‘ড্রিম হোম ট্রাভেলস’ রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়া পাঠাতো। রাশিয়ায় পৌঁছানোর পর তাদেরকে জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধে লড়াই করতে বাধ্য করা হতো।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাজ্য #ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড