আন্তর্জাতিক

ইউক্রেন থেকে চুরি করা খাদ্যশস্য কিনছে ইসরাইল: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, ইউক্রেন থেকে চুরি করা খাদ্যশস্য কিনছে ইসরাইল। 

জেলেনস্কি বলেন, রাশিয়ার দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড থেকে ‘চুরি করা’ শস্য ইসরাইলের কেনা কোনোভাবেই ‘বৈধ ব্যবসা’হতে পারে না। এ পরিস্থিতি থেকে যারা মুনাফা করার চেষ্টা চালাচ্ছে, কিয়েভ তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  জেলেনস্কি বলেন, এ ধরনের শস্যবাহী আরও একটি জাহাজ ইসরায়েলের বন্দরে পৌঁছেছে এবং পণ্য তুলে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। 

এর আগে সোমবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিয়া বলেন, রাশিয়া অধিকৃত ইউক্রেন থেকে আসা শস্যের চালান ইসরাইলে প্রবেশের বিষয়ে অভিযোগ তুলে ইসরাইলি রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #ইউক্রেন