আন্তর্জাতিক

সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের নৈশভোজে হঠাৎ বিকট শব্দ!

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক নৈশভোজ অনুষ্ঠানের মাঝেই হঠাৎ গুলির শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে একটি হোটেলে আয়োজিত এই নৈশভোজে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সদস্যসহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। হঠাৎ গুলির শব্দ শোনা মাত্রই পুরো পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে, অতিথিরা আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানের খোঁজে ছুটতে থাকেন।

এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যদের দ্রুত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা সদস্যরা জোরে নির্দেশনা দিয়ে উপস্থিত সবাইকে নিচু হয়ে থাকতে বলেন, যাতে কোনো ঝুঁকি এড়ানো যায়।

প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায়, ট্রাম্পসহ অনেকেই টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। পরে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে।

এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরে সশস্ত্র নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে ফেলে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উইজিয়া জিয়াং গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানটি পুনরায় শুরু হবে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #নৈশভোজ #বিবিসি