পবিত্র হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৮১টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৯ হাজার ২৪৮ জন।
শনিবার (২৫ এপ্রিল) ভোরে হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৩টি, সৌদি এয়ারলাইন্স ৩০টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।
এদিকে, সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত বুধবার (২২ এপ্রিল) মক্কায় ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম মারা যান। এর আগের দিন জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডলের মৃত্যু হয়।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার (২৬ মে)। এর আগে গত শনিবার (১৮ এপ্রিল) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবগামী ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
এসি//