জাতীয়

একটি চক্র কাল্পনিক জ্বালানি সংকট সৃষ্টি করছে : মির্জা ফখরুল

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। দেশে বর্তমানে তেলের দাম বেড়ে গেছে। তেমন কোনও জ্বালানি সংকট নেই, তবে একটি চক্র ফায়দা লুটতে কাল্পনিক জ্বালানি সংকট সৃষ্টি করছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাওয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও পরিবারের মধ্যে  ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন

মির্জা ফখরুল বলেন, ‘বিদ্যুতের সংকট দূর করতে আমরা চেষ্টা করছি। কোনোভাবে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে কাজ করছি।

তিনি বলেন,  আমরা নির্বাচনে আমাদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছি। তারই অংশ হিসেবে, এ জেলায় ভুল্লী ও রুহিয়াকে উপজেলায় উন্নীত করা, মেডিক্যাল কলেজ, বিমানবন্দর, রাস্তাঘাট ইপিজেড নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। আরও কী কী এখানে করা যায় তার সম্ভাব্যতা যাচাই করতে প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ঠাকুরগাঁও সফর করেছেন

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মির্জা ফখরুল