দেশজুড়ে

কিশোরগঞ্জে বৈদ্যুতিক তার চোর’ চক্রের উপদ্রব অন্ধকারে অর্ধশতাধিক পরিবার

মোঃ ওমর সিদ্দিক রবিন, কিশোরগঞ্জ প্রতিনিধি

ছবি: বায়ান্ন টিভি

কিশোরগঞ্জ শহর ও আশপাশের এলাকায় এক অভিনব চুরি শুরু হয়েছে। সংঘবদ্ধ এই চোর চক্র কোনো টাকাপয়সা বা মূল্যবান আসবাবপত্র চুরি করে না। টার্গেট করছে গ্রাহকের বাড়িতে সংযোগ দেওয়া বিদ্যুতের তার চুরি করে। চক্রটি বিগত কয়েক দিনে শহরের বিভিন্ন এলাকা থেকে অর্ধ শতাধিক গ্রাহকের খুঁটি থেকে ঘরের মিটার পর্যন্ত সংযোগকারী তার কেটে নিয়ে গেছে। একারনে শহরবাসী চরম দূর্ভোহ ও আতঙ্কে আছে।

বুধবার (২১ এপ্রিল) সদর থানা এলাকার  কয়েকজন ভুক্তভোগী এই অপকর্মের কথা জানিয়েছেন। 

এসময় ভুক্তভোগী ও স্থানীয়রা জানিয়েছেন, চোরেরা সাধারণত গভীর রাতে যখন বিদ্যুৎ থাকে না কিংবা যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন তৎপর হয়ে ওঠে। তারা অত্যন্ত দক্ষতার সাথে বৈদ্যুতিক খুঁটি থেকে গ্রাহকের ঘরে প্রবেশ করা মেইন লাইনের তার কেটে নেয়। মুহূর্তের মধ্যেই একটি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা তারের বিশাল কুণ্ডলী নিয়ে গায়েব হয়ে যাচ্ছে।

কিশোরগঞ্জ শহরের আশপাশের এলাকায় এখন পর্যন্ত প্রায় ৫০টিরও বেশি বাড়িতে এ ধরনের চুরি হয়েছে।

কিশোরগঞ্জ সদরের বত্রিশ এলাকার নয়ন সরকার ও মারিয়া ইউনিয়নের চর মারিয়া গ্রামের হৃদয় নামের দুজন ভুক্তভোগী জানিয়েছেন, সকালে ঘুম থেকে জেগে তারা দেখেন বিদ্যুত নেই। বাইরে গিয়ে দেখতে পান খুঁটি থেকে মিটারেরে গোড়া পর্যন্ত বিদ্যুতের কেবল নাই।

এমন আরো কয়েকজন ভুক্তভোগী বলেছেন, তারা ভয়ে আছেন কখন আবার কেবল কেটে নিয়ে যাবে।  

ধারণা করা হচ্ছে, ভাঙারির দোকানে চোরের এসব কেবল কিংবা তার  বিক্রি করে। 

এমন চুরির ঘটনায় কিশোরগঞ্জ শহর ও পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে। 

ভূক্তভোগীরা বলছেন, এসব চোরাই তার বিক্রি হওয়ার সম্ভাব্য ভাঙ্গারী দোকানগুলোতে তল্লাশি চালালে চোরদের ধরা সম্ভব।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব চোরদের বিরুদ্ধে অভিযান চলছে। সুনির্দষ্ট অভিযোগ নিয়ে কেউ থানায় লিখিত দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কিশোরগঞ্জ #অভিনব চুরি #বিদ্যুতের তার