অর্থনীতি

২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২১ কোটি ডলার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চলতি এপ্রিল মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার ৪৭ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংক-এর তথ্যে জানা যায়, শুধু গত সোমবার একদিনেই প্রবাসী আয় এসেছে প্রায় ১ হাজার ৯৮ কোটি টাকা। গত বছরের একই সময় অর্থাৎ এপ্রিলের প্রথম ২০ দিনে রেমিট্যান্স ছিল ১৮৮ কোটি ১০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।

এছাড়া চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২০ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৪২ কোটি ৬০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২ হাজার ৩৬৬ কোটি ৬০ লাখ ডলার। সেই হিসেবে এ বছর প্রবাসী আয় বেড়েছে প্রায় ২০ দশমিক ১০ শতাংশ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রবাসী আয় #রেমিট্যান্স #ডলার