আইন-বিচার

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিরাজগঞ্জ প্রতিনিধি

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের চৌহালী আমলী আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল।

মামলার নথি অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্তব্যকে কেন্দ্র করে মানহানির অভিযোগে আমীর হামজার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। গেল ২ এপ্রিল আদালত তাকে আজ (২১ এপ্রিল) হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল। নির্ধারিত তারিখে তিনি আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

জানা যায়, সংসদ সদস্য আমীর হামজা গেল২৬ মার্চ মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে দেয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়ার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় মন্ত্রী টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আমির হামজা। ওই মন্তব্যে তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলা হয় বলে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল এই মামলা দায়ের করেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #আমির হামজা