জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে হাইকোর্টের বিচারকাজ সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে এক বৈঠকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এ সিদ্ধান্ত নেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী তাঁরা প্রস্তুতি নিচ্ছেন যেন সপ্তাহে দুই দিন হাইকোর্টের কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনা করা যায়। চলতি সপ্তাহের শেষ দিকেই ভার্চুয়াল এই কার্যক্রম শুরু হতে পারে।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমিন বিপ্লবের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারদের আইটি শাখা থেকে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।
এজন্য তাদের ইমেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।
আই/এ