মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে চার দফা প্রস্তাব তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে শি জিনপিং এই প্রস্তাবগুলো উপস্থাপন করেন। এতে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, শি জিনপিং বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে আন্তরিকভাবে সম্মান জানানো উচিত।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে আন্তর্জাতিক নিয়ম মেনে শান্তি প্রতিষ্ঠাই চীনের প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই প্রস্তাবকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা
এসি//