দেশজুড়ে

অর্ধশতাধিক গাড়ি নিয়ে শোডাউন করায় ছাত্রদল নেতা বহিষ্কার

চলমান জ্বালানি সংকটের মধ্যে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করায় নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জ্বালানি সংকট পরিস্থিতিতে সরকারের সাশ্রয় নীতির বিপরীতে বিপুল সংখ্যক গাড়ি নিয়ে শোডাউন করা সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলার পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে

গতকাল বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত হায়েস ও প্রাইভেটকারের একটি বহর বের হয়। বহরটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এ সময় তার সমর্থকরা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেন।

ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নাটোর