দেশজুড়ে

কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে ঠিকাদারের মারধর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম মারধর করেছেন ঠিকাদার লোকমান হোসেনএ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নবীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলছিল। প্রায় ১৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের ঠিকাদার লোকমান হোসেন।

নিম্নমানের কাজের অভিযোগে গতকাল সড়কটির নির্মাণ কাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ অনিয়মের বিষয়টি যাচাই-বাছাই করতে ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে আসে।

পরিদর্শনের একপর্যায়ে ঠিকাদার লোকমান হোসেন ও তার গাড়িচালক অতর্কিতভাবে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের ওপর হামলা চালায় এ ঘটনায় বিকেলে ভুক্তভোগী প্রকৌশলী তরিকুল ইসলাম নবীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন

ওসি শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #প্রকৌশলী