আবহাওয়া

তাপদাহে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা

রাজধানী ঢাকাসহ দেশের ৯ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। শনিবার (০৪ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টা থেকে দেয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া বার্তায় বলা হয়, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া বার্তায় আরও বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #তাপপ্রবাহ #আবহাওয়া #আবহাওয়া বার্তা