দেশজুড়ে

বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহি ট্রাক চাপায় বাবা ও ছেলেকে নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। নিহতরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের কাউসার ইমাম (৩৫) ও তার ছেলে রেদোয়ান (৬)। চারঘাট থেকে তারা পুঠিয়ার শিবপুরে এক আত্মীয়র বাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৮ মার্চ)  দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বানেশ্বর কলাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানান , ‘ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাকা দুজনের মাথার ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত ছিল। বালুবাহি ট্রাক পুড়িয়ে দেয়া হয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজশাহী