দেশজুড়ে

যুবদল নেতাকে গুলি করে হত্যা

খুলনায় রাশিদুল আনাম রাশু (৩০) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দৌলতপুর দেয়ানা এলাকার বা‌সিন্দা শরীফুল আনামের ছেলে।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কে‌ডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে  রাশু দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটে মার্কেটে তার ইট, বালু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। তখন সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। একটি গুলি তার মাথার পেছনে আঘাত করেতাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথ তার মৃত্যু হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #খুলনা #যুবদল