আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা করবে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকা উপসাগরীয় দেশগুলোকে আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে ইতালি। এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 

বৃহস্পতিবার (০৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে  জানা গেছে, একটি ইতালীয় রেডিও স্টেশনে দেয়া সাক্ষাৎকারে মেলোনি বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো ইতালিও উপসাগরীয় দেশগুলোকে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা সহযোগিতা দিতে আগ্রহী তার দেশ।

তিনি আরও বলেন, ‘এটি শুধু এজন্য নয় যে তারা আমাদের বন্ধুপ্রতিম দেশ, বরং তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো— এই অঞ্চলে হাজার হাজার ইতালীয় নাগরিক বসবাস করেন এবং প্রায় দুই হাজার ইতালীয় সেনা সেখানে মোতায়েন রয়েছে। তাদের আমরা রক্ষা করতে চাই এবং আমাদের তা করতেই হবে।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইতালি #জর্জিয়া মেলোনি