জাতীয়

মধ্যপ্রাচ্যের ছয় রুটে ৫ মার্চ পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের সময়সূচি পরিবর্তনের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরিস্থিতির প্রেক্ষাপটে সংস্থাটি মধ্যপ্রাচ্যের ছয়টি রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে বাতিল ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরে এই অভিযানে যোগ দেয় যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এর জবাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। 

নিরাপত্তাশঙ্কায় ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ। আকাশপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচি ব্যাহত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার (৩ মার্চ) বিভিন্ন এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। সব মিলিয়ে কয়েক দিনে ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যার বেশিরভাগই ছিল মধ্যপ্রাচ্যগামী।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিমান বাংলাদেশ এয়ারলাইন্স #মধ্যপ্রাচ্য #বিমান বাংলাদেশ