আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় বিধ্বস্ত খামেনির প্রাসাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে হামলা্র পরেও অক্ষত আছেন খামেনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এয়ারবাস ডিফেন্স এন্ড স্পেসের স্যাটেলাইটে তোলা এ ছবি প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

ছবিতে দেখা যায়, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে

এদিকে ইরানের সর্বোচ্চ নেতাসহ দেশটির প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাড়িতে ইসরাইলি হামলার খবর জানিয়েছে ইরানের বার্তা সংস্থা।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #খামেনি