বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সই করা এক চিঠিতে মনোনয়ন নিশ্চিত করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে অংশ নিয়ে জয়লাভ করেন। আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ৩টি আসনে নির্বাচন করতে পারবেন। তবে সংসদ সদস্য থাকতে পারবেন একটি আসন থেকে। সেই অনুযায়ী তারেক রহমান ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।
আই/এ