রাজনীতি

এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করবেন তারেক রহমান

বায়ান্ন প্রতিবেদন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম-এর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথমে জামায়াতের আমীর শফিকুর রহমান এবং পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি চেয়ারম্যান #তারেক রহমান #চরমোনাই পীর #মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম