অর্থনীতি

বাজারে বাড়লো স্বর্ণের দাম, রূপার দাম অপরিবর্তিত

বায়ান্ন প্রতিবেদন

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৯ ফেব্রুয়ারি সকালে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সবশেষ সমন্বয়ে প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে স্বর্ণের সর্বশেষ দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম) দাঁড়িয়েছে: ২২ ক্যারেট ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতি অনুযায়ী ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার পরিবর্তিত হতে পারে।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ২৮ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বৃদ্ধি এবং ১০ বার কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

রূপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রূপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতি ৩ হাজার ৯০৭ টাকা।

 

চলতি বছরে রূপার দাম ১৭ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১০ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। ২০২৫ সালে রূপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার কমানো হয়েছিল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #বাজুস