দীর্ঘ প্রায় ২০ বছর পর আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান নেতা তারেক রহমান। দুপুর ১২টায় নগরীর বেলস পার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেবেন।
এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা অংশ নেবেন। দলীয় প্রধানকে এক নজর দেখতে বুধবার ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। অনেকেই ফজরের নামাজ শেষ করেই সরাসরি মাঠে এসে অবস্থান নেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে এই বেলস পার্ক মাঠেই নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর একই মাঠে দলের নতুন প্রজন্মের নেতৃত্ব হিসেবে তারেক রহমানের আগমনকে ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
এর আগে সর্বশেষ ২০০৬ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান বরিশাল সফর করেছিলেন।
এমএ//