দেশজুড়ে

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপির তুমুল সংঘর্ষ

পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী- সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে পুলিশ । এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কতজন হতাহত হয়েছে সে খবর নিশ্চিত করা যায়নি।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার বৃশালিখা এলাকার আওয়ামী লীগ-সমর্থক এবং সওদাগরপাড়া এলাকার বিএনপি- সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পাবনার পুলিশ সুপার আবু আশরাফ

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে বিএনপি ও আওয়ামীলীগ- সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার পর থেকেই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের নেতাকর্মী -সমর্থকেরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিরাপত্তার কারণে ঘর থেকে বের হচ্ছেন না। ব্যবসা প্রতিষ্ঠানেও দেখা দিয়েছে উদ্বেগ। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

পুলিশ সুপার আবু আশরাফ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন