ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ২৮০ জন। এছাড়া খুলনা বিভাগে ২৪১, বরিশালে ২০৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০, চট্টগ্রামে ২০৯, ময়মনসিংহে ১১২, রংপুরে ৫৩ এবং রাজশাহীতে ৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন করে ১ হাজার ৪৩২ জন আক্রান্ত হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৫৩৬ জনে। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৫৭ জন।
নতুন আটজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৯ এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই মারা গেছেন ৪১ জন।
এদিকে, গেল ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪২৪ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ২৫১ জন।
এমএ//